Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
সারাদেশ

চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি 🖨️ প্রিন্ট নিউজ

📅 23 September 2026 • 🕒 12:36 PM • 👁 76 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শাস্তিমূলক পদক্ষেপ কিংবা বারবার কারাভোগ করেও অপরাধের দুনিয়া থেকে দূরে রাখা যায়নি চাঁদপুরের দুই মাদক কারবারিকে। শেষ পর্যন্ত তাদের অন্ধকার পথ থেকে ফেরাতে সম্পূর্ণ এক নতুন ও মনস্তাত্ত্বিক উদ্যোগ গ্রহণ করেছে কচুয়া থানা পুলিশ। জেলে আটকে না রেখে তাদের পাঠানো হয়েছিল তিন দিনের তাবলিগ জামাতে। তাবলিগ থেকে ফিরে জীবনের ভুল বুঝতে পেরে পুরোপুরি অপরাধমুক্ত স্বাভাবিক জীবনে ফেরার শপথ নিয়েছেন ওই দুই ব্যক্তি।

জানা গেছে, কচুয়া উপজেলার আকানিয়া-নাছিরপুর এলাকার বাসিন্দা জালাল ও হেলাল বহু দিন ধরে অবৈধ মাদকের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পাশাপাশি বিভিন্ন সময়ে তারা হাজতবাসও করেছেন। তবে জামিনে ছাড়া পেয়েই তারা আবার পুরোনো ব্যবসায় ফিরে যেতেন।

পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষে কেবল আইনি ব্যবস্থার ওপর ভরসা না রেখে তাদের মানসিক ও নৈতিক পরিবর্তনের কথা ভাবেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাদের থানায় ডেকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে তিন দিনের তাবলিগ জামাতে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়।

নির্ধারিত তিন দিনের সফর শেষে মঙ্গলবার দুপুরে জোহর নামাজ আদায় করে জালাল ও হেলাল সরাসরি থানায় হাজির হন এবং ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ভবিষ্যতে কখনো মাদক কেনাবেচা বা সেবনের ধারেকাছেও না যাওয়ার জোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং প্রতি মাসে অন্তত তিন দিন তাবলিগ জামাতে সময় কাটানোর ঘোষণা দিয়ে সৎ পথে চলার অঙ্গীকার করেন।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, কেবল মামলা ও গ্রেপ্তার করে সমাজ থেকে মাদক সমূলে উৎপাটন করা কঠিন। এর জন্য অপরাধীদের মানসিকতার গভীর পরিবর্তন প্রয়োজন। আমরা চেয়েছি তারা অপরাধের অন্ধকার জগৎ ছেড়ে সমাজের একজন সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকুক। পুলিশের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগটি স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

f Facebook WhatsApp
↑