Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
সারাদেশ

নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। 🖨️ প্রিন্ট নিউজ

📅 24 September 2026 • 🕒 09:54 PM • 👁 86 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে লালপুরের মোহরকয়া গ্রামে এই অভিযান পরিচালনা করে পুলিশ। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের নাম আল আমিন (২৩)। তিনি রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন এবং লালপুরের পানসিপাড়া গ্রামের বাসিন্দা। অপর দুই আসামি হলেন—লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ওই তিনজনকে আটক করার পর তাদের তল্লাশি করে ১০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক কেনাবেচা ও যাতায়াতের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকাও জব্দ করা হয়।

এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

f Facebook WhatsApp
↑