Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
সাতক্ষীরা জেলা

আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ 🖨️ প্রিন্ট নিউজ

📅 07 October 2026 • 🕒 05:00 PM • 👁 59 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

নিউজ সাতক্ষীরা বিডি রিপোর্ট,

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত।বুধবার জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। আদালতের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর গাজী নজরুলকে কারাগারে পাঠানো হয়।এর আগে ২০ সেপ্টেম্বর ঢাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলা করেন।দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা ওই মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং সংসদ সদস্যের সাবেক গাড়িচালক ওবায়দুল রহমানকে আসামি করা হয়েছে।মামলার নথি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর গাজী নজরুলকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৪ সেপ্টেম্বর তাকে আবারও চার দিনের রিমান্ডে পাঠানো হয়।আদালতের নথিতে আরও বলা হয়েছে, মরিয়মের মামা ও সাবেক গাড়িচালক ওবায়দুল বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা জামিনে আছেন।মামলার অভিযোগে বলা হয়েছে, গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা মরিয়মকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। মরিয়ম একাধিকবার ফোনে তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়েছিলেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।প্রায় দুই মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ও মরিয়মের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে নজরুল জানান, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী।ভিডিওটি ফাঁসের জন্য পরে ওবায়দুলকে দায়ী করেন নজরুল।গত ২১ জুলাই পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন ওবায়দুল। ওই মামলায় নজরুল, আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকে আসামি করা হয়।এর পরদিন জামায়াতে ইসলামী গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে।গত ১০ আগস্ট হত্যাচেষ্টার ওই মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান গাজী নজরুল।পরে ২০ সেপ্টেম্বর আদালতে বেল বন্ড জমা দেন তিনি। এর কয়েক ঘণ্টা পরই মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

f Facebook WhatsApp
↑