Monday, 07 September 2026

প্রেমের টানে চীন থেকে সাতক্ষীরার সখিপুরে চীনা যুবক

📅 07 Sep 2026 🕒 01:16 PM 👁️ 59 বার দেখা
প্রেমের টানে চীন থেকে সাতক্ষীরার সখিপুরে চীনা যুবক

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রেমের টানে সুদূর চীন থেকে সাতক্ষীরার সখিপুরে প্রেমিকার বাড়িতে এসেছেন এক চীনা যুবক। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ওই চীনা যুবকের সঙ্গে সাতক্ষীরার সখিপুর এলাকার এক তরুণীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সম্পর্কের পর প্রিয়জনের সঙ্গে দেখা করতে চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। পরে পৌঁছান প্রেমিকার বাড়িতে।

বিদেশি ওই যুবককে দেখতে ও তার আসার কারণ জানতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের মানুষজনের মধ্যেও শুরু হয় নানা আলোচনা।

তবে ওই যুবকের নাম-পরিচয়, প্রেমিকার পরিচয় এবং তাদের সম্পর্কের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় উৎসুক মানুষের ভিড়ও দেখা গেছে বলে জানা গেছে।

এই নিউজটি শেয়ার করুন
📘 Facebook 𝕏 X 🟢 WhatsApp
✓ ছোট নিউজ লিংক কপি হয়েছে