Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
কালিগঞ্জ

কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ 🖨️ প্রিন্ট নিউজ

📅 21 September 2026 • 🕒 09:06 PM • 👁 115 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালংকার ও ব্যবহৃত কাপড়চোপড় নিয়ে চলে যাওয়ার অভিযোগ করেছেন মো. সাইদ মোড়ল। এ ঘটনায় তিনি কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সূত্র ও অভিযোগপত্র থেকে জানা যায়, প্রায় এক বছর আগে মো. সাইদ মোড়লের সঙ্গে মোছা. আয়শা খাতুনের ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর তারা একসঙ্গে সংসার করে আসছিলেন। তবে গত কয়েক মাস ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ ও কলহ চলছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে সাইদ মোড়ল দাবি করেন, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বোনের অপারেশন হওয়ায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে কালিগঞ্জের পাউখালী এলাকায় যান। এ সময় তার স্ত্রী বাড়িতে থাকা সোকেসের ড্রয়ার থেকে গরু বিক্রির নগদ ৭০ হাজার টাকা, প্রায় পাঁচ আনা ওজনের একজোড়া স্বর্ণের দুল ও নাকফুল, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, এবং নিজের ব্যবহৃত কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে চলে যান বলে অভিযোগ করেন তিনি।

সাইদ মোড়ল জানান, রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সোকেসের ড্রয়ারে রাখা নগদ টাকা ও স্বর্ণালংকারও না পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অবহিত করেন।

অভিযোগে নুরুজ্জামান, আশুরা খাতুনসহ স্থানীয় কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে আয়শা খাতুনের সন্ধান পাওয়া যায়। তবে তাকে সংসারে ফিরে আসার অনুরোধ করা হলেও তিনি ফিরতে রাজি হননি এবং অভিযোগে উল্লেখ করা টাকা ও স্বর্ণালংকার ফেরত দিতেও অস্বীকৃতি জানিয়েছেন বলে দাবি করেন সাইদ মোড়ল।

অভিযোগকারী আরও দাবি করেন, দ্রুত নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা না হলে সেগুলো আত্মসাৎ বা অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। এ কারণে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

f Facebook WhatsApp
↑