Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
সারাদেশ

ভাবীকে নিয়ে পালালেন এনসিপি নেতা! 🖨️ প্রিন্ট নিউজ

📅 20 September 2026 • 🕒 11:00 PM • 👁 70 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

নিউজ সাতক্ষীরা বিডি ডেক্স ,

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে। ঘটনার শিকার ব্যক্তি বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিল। এ নিয়ে তার পরিবার শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগম ও পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ একযোগে নিখোঁজ হন। পরবর্তীতে স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজেও তাদের কোনো সন্ধান পাননি। দুজনারই মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে প্রবাসীর বাবা হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এ সময় প্রবাসীর দুই শিশু সন্তানও মায়ের খোঁজে থানায় উপস্থিত হয়।

প্রবাসীর স্বজনদের দাবি, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি জানার পর প্রবাসে থাকা স্বামীকে পূর্বে সতর্কও করা হয়েছিল। শনিবার রাতে তারা আত্মগোপনে যান বলে দাবি স্বজনদের। এছাড়া প্রবাসীর বাবা অভিযোগ করেছেন, বাড়ি ছাড়ার সময় তার পুত্রবধূ ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালংকার সঙ্গে করে নিয়ে গেছেন।

এসব দাবির বিষয়ে অভিযুক্ত শেখ রহমত উল্লাহ কিংবা মরিয়ম বেগমের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য নেই।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

f Facebook WhatsApp
↑