Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
সারাদেশ

ট্রাইব্যুনালে নামাজ পড়ার সুযোগ চান পলক 🖨️ প্রিন্ট নিউজ

📅 13 September 2026 • 🕒 09:27 PM • 👁 54 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

নিউজ সাতক্ষীরা বিডি,

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুটি বিশেষ সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সাথে আদালতে তাকে আনার পদ্ধতি ও ট্রাইব্যুনালের কম্পিউটার ব্যবস্থা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকাজ চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নামাজ পড়ার ব্যবস্থা করা এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য দুই ঘণ্টা সময় দেওয়ার আবেদন জানান।

শুনানির একপর্যায়ে আদালতে হাজির করার সময় তাকে পিছমোড়া করে হাতকড়া পরানোর কারণ জানতে চান পলক। এর জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, নিরাপত্তার তাগিদে হয়তো পুলিশ এটি করেছে, যার সুনির্দিষ্ট কারণ তারা ভালো বলতে পারবে।

পরবর্তীতে ট্রাইব্যুনালের ব্যবহৃত উইন্ডোজ সিস্টেমের দিকে ইঙ্গিত করে এটি একটি পাইরেটেড ও ঝুঁকিপূর্ণ সফটওয়্যার বলে মন্তব্য করেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। এর প্রেক্ষিতে প্রসিকিউটর জানান, বিষয়টি যাচাইয়ের জন্য আইটি বিশেষজ্ঞ দল দিয়ে খতিয়ে দেখা হবে।

এদিন শুনানিকালে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় নবম সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন করে ট্রাইব্যুনাল। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলককে আসামি করা হয়েছে। বর্তমানে সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন।ক্আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুটি বিশেষ সুবিধা দেওয়ার অনুরোধ জানিয়েছেন ক্ষমতাচ্যুত সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সাথে আদালতে তাকে আনার পদ্ধতি ও ট্রাইব্যুনালের কম্পিউটার ব্যবস্থা নিয়ে ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারকাজ চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নামাজ পড়ার ব্যবস্থা করা এবং আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য দুই ঘণ্টা সময় দেওয়ার আবেদন জানান।

শুনানির একপর্যায়ে আদালতে হাজির করার সময় তাকে পিছমোড়া করে হাতকড়া পরানোর কারণ জানতে চান পলক। এর জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম জানান, নিরাপত্তার তাগিদে হয়তো পুলিশ এটি করেছে, যার সুনির্দিষ্ট কারণ তারা ভালো বলতে পারবে।

পরবর্তীতে ট্রাইব্যুনালের ব্যবহৃত উইন্ডোজ সিস্টেমের দিকে ইঙ্গিত করে এটি একটি পাইরেটেড ও ঝুঁকিপূর্ণ সফটওয়্যার বলে মন্তব্য করেন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। এর প্রেক্ষিতে প্রসিকিউটর জানান, বিষয়টি যাচাইয়ের জন্য আইটি বিশেষজ্ঞ দল দিয়ে খতিয়ে দেখা হবে।

এদিন শুনানিকালে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় নবম সাক্ষীর জবানবন্দি গ্রহণ সম্পন্ন করে ট্রাইব্যুনাল। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলককে আসামি করা হয়েছে। বর্তমানে সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন।

f Facebook WhatsApp
↑