Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
ঢাকা

এআই দিয়ে সাবেক স্ত্রীর অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেল, সাবেক স্বামী গ্রেপ্তার 🖨️ প্রিন্ট নিউজ

📅 11 September 2026 • 🕒 07:38 PM • 👁 45 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

সাতক্ষীরা নিউজ বিডি

টাঙ্গাইলের মধুপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সাবেক স্ত্রীর অশ্লীল ছবি তৈরি এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাসেল রানা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ওই নারীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মধুপুর থানার ওসি মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর বাজার এলাকার একটি পোলট্রি খামারের স্টাফ কোয়ার্টার থেকে রাসেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার রাসেল রানা মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের চুনিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি অনলাইন স্ক্যামিংয়ের সঙ্গে জড়িত বলে মামলার সূত্রে জানা গেছে।

চুনিয়া গ্রামের ইউপি সদস্য শামছুল ইসলাম জানান, ২০২১ সালের জুলাই মাসে শালিখা উত্তরপাড়া গ্রামের শিউলি আখতারের সঙ্গে রাসেল রানার বিয়ে হয়। তাদের কাবিন ছিল আড়াই লাখ টাকা। তবে যৌতুক, শারীরিক নির্যাতন ও মাদকাসক্তির অভিযোগে ২০২৪ সালের মে মাসে শিউলি তার স্বামীকে তালাক দেন।

পরবর্তীতে এক বছর পর প্রতিবেশী জসিম উদ্দীনের ছেলে আজাহারুলের সঙ্গে শিউলির বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের পর রাসেল রানা ক্ষুব্ধ হয়ে শিউলিকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। তাদের দাম্পত্য জীবনের কিছু ঘনিষ্ঠ ছবি ও পর্নো ভিডিও রয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে রাসেল রানা শিউলির কাছে ১০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ জন্য তিনি একটি বিকাশ নম্বরও দেন।

তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাসেল রানা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি কিছু অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ। পাশাপাশি পর্নো ভিডিও অনলাইনে প্রকাশের হুমকিও দিতে থাকেন।

এআই দিয়ে তৈরি ওইসব অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও নিন্দার সৃষ্টি হয়। এতে শিউলির পরিবার ও আত্মীয়স্বজন বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট আদালতে পর্নোগ্রাফি আইনে অভিযোগ করেন শিউলি। আদালতের নির্দেশে ৪ সেপ্টেম্বর মধুপুর থানা পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম হোসেন শিকদার জানান, থানায় মামলা হওয়ার বিষয়টি জানতে পেরে রাসেল রানা আত্মগোপনে চলে যান। পরে ৯ সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার সদর থানার নাদামবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা আরও জানান, রাসেল রানার ব্যবহৃত মোবাইল ফোনে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বেশ কিছু অশ্লীল ছবি পাওয়া গেছে। এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত আইডিটিও শনাক্ত করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাসেল রানা পর্নোগ্রাফি ও মাদকাসক্তিতে জড়িত। তিনি পুলিশের কাছে ঘটনার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

f Facebook WhatsApp
↑