Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ
স্বামীকে হত্যার পর ড্রামে সিমেন্টের ঢালাই, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড ◆ পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে হত্যা, চ্যাটে ফাঁস হলো রহস্য ◆ আত্মহত্যার প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নাকচ ◆ কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার ◆ ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার ◆ নাটোরে ১০৬ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার। ◆ সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ◆ চাঁদপুরে ভিন্নধর্মী উদ্যোগ: মাদক ছেড়ে তাবলিগে গেলেন দুই কারবারি ◆ কালিগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ ◆ ছাত্রকে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার ◆
Uncategorized

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার 🖨️ প্রিন্ট নিউজ

📅 08 September 2026 • 🕒 02:30 PM • 👁 120 বার
newsadminbd
newsadminbd Admin

বিস্তারিত

🖨 প্রিন্ট নিউজ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুইজন পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পুলিশ কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং কনস্টেবল নাজমুল ইসলাম। এদের মধ্যে মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা জেলা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন (পূর্বে তিনি ডিবির সাথেও দায়িত্ব পালন করেন)। অন্যদিকে নাজমুল ইসলাম সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বরত ছিলেন।

ডিবি পুলিশ সূত্রের খবর, মাদক সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে বাইপাস সড়ক এলাকায় অবস্থান নেয় অভিযানকারী দল। সেখানে দুই পুলিশ সদস্যকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি চালানো হলে ৫৬ বোতল কোরেক্স সিরাপ পাওয়া যায়। পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের একটি সুত্র জানিয়েছে, আটক দুই পুলিশ সদস্য দীর্ঘদিন যাবত শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে মাদক সেবন ও বিক্রির কাজে জড়িত ছিলেন। গোয়েন্দা প্রতিবেদনে জানা যায়, কনস্টেবল মোস্তাইন বিল্লাহ বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক এনে বিক্রি করতেন।

প্রতিবেদনের বরাত দিয়ে সূত্রে আরও বলা হয়, সার্কিট হাউস মোড়সংলগ্ন একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে ইয়াবা, কোরেক্স ও গাঁজা বিক্রি করতেন মোস্তাইন বিল্লাহ। এই কাজে দোকান মালিক তাইফুর তাকে সহায়তা করতেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। তবে এ নিয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং সোমবার তাদের চলাফেরা পর্যবেক্ষণ করে এই অভিযান পরিচালনা করে ডিবি।

ঘটনাটি ঘিরে সাতক্ষীরা পুলিশ বিভাগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য মাদক বা অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পুলিশের দায়িত্বশীল সূত্র স্পষ্ট করেছে যে, সদস্য হলেও আইন সবার জন্য সমান। তদন্তে অপরাধ প্রমাণিত হলে পদমর্যাদা বিবেচনা না করেই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধারকৃত কোরেক্সের উৎস, এর পেছনের চক্র এবং দীর্ঘদিন ধরে চলা এই কর্মকাণ্ডের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

f Facebook WhatsApp
↑