Monday, 07 September 2026

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে মনির সভাপতি, লিটন সম্পাদক

📅 06 Sep 2026 🕒 01:25 PM 👁️ 15 বার দেখা
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে মনির সভাপতি, লিটন সম্পাদক

শ্যামনগর প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সামিউল ইমাম আজম (মনির) সভাপতি এবং জি এম আসাদুজ্জামান (লিটন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।সভাপতি পদে সামিউল ইমাম আজম (মনির) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মোস্তফা কামাল পেয়েছেন ১২ ভোট।সাধারণ সম্পাদক পদে জি এম আসাদুজ্জামান (লিটন) ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান সুমন পেয়েছেন ১৮ ভোট।প্রেসক্লাবের মোট ১১টি পদের মধ্যে ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচনে সহ-সভাপতি পদে জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে জি এম আব্দুল কাদের, অর্থ সম্পাদক পদে মেহেদী হাসান মারুফ, দপ্তর সম্পাদক পদে অনাথ মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল আলিম, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক পদে এস এম আলমগীর হায়দার এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে মো. আরিফুজ্জামান আরিফ নির্বাচিত হয়েছেন।কার্যকরী সদস্য পদে শেখ সোহরাব হোসেন, এম কামরুজ্জামান ও মো. আলমগীর সিদ্দিক নির্বাচিত হয়েছেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ মাহমুদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী ও অধ্যাপক জি এম মাহাবুব আলম।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন
📘 Facebook 𝕏 X 🟢 WhatsApp
✓ ছোট নিউজ লিংক কপি হয়েছে