সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 07 October 2026   |   04:35 PM   |   https://newssatkhirabd.com
সারাদেশ

কালিয়াকৈরে তরুণীর মৃত্যু, ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 07 October 2026   |   04:35 PM

নিউজ সাতক্ষীরা বিডি,

গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় যাওয়ার পর এক তরুণীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে ওই তরুণীর মৃত্যু হয়। এ ঘটনায় শান্ত পাল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার দুপুরে উপজেলার সফিপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত তরুণীর বাবা মনি বনিক পরদিন সোমবার কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। পরে নিহতের স্বজন ও স্থানীয়রা শান্ত পালকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।পুলিশ ও নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় তিন বছর ধরে ওই তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল। রোববার সকালে কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তরুণী। পরে কালিয়াকৈরের সফিপুর এলাকায় শান্ত পালের সঙ্গে দেখা হলে তাকে একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, সেখানে তাকে কয়েক দফা ধর্ষণ করা হয়।একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে তরুণী অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের অভিযোগ। পরে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।