ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ গফফার মোড়ল (৩৯) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল।গ্রেফতারকৃত মোঃ গফফার মোড়ল পাইকগাছা উপজেলার বান্দিকাটি এলাকার সোবহান মোড়লের ছেলে।জানা গেছে, ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় মোঃ গফফার মোড়লের কাছ থেকে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল।এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।