সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 20 September 2026   |   04:27 PM   |   https://newssatkhirabd.com
পাটকেলঘাটা

বাঘারপাড়ায় পুলিশের অভিযান: পাটকেলঘাটার অপহরণ মামলার ৩ আসামি ধরা, ভিকটিম উদ্ধার 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 20 September 2026   |   04:27 PM

বিশেষ প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়ায় একটি ঝটিকা অভিযান চালিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় দায়ের করা অপহরণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত ভিকটিমকেও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে পাটকেলঘাটা থানা-পুলিশের একটি বিশেষ দল বাঘারপাড়া থানা এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামিরা হলেন—শান্ত বিট (২১), শিলা বিট (৪৫) এবং তাপস কুমার বিট ওরফে ভিম (৫০)। তাদের মূল বাড়ি যশোর জেলার কেশবপুর থানার কোমরপুর গ্রামে হলেও তারা দীর্ঘদিন ধরে সাতক্ষীরার পাটকেলঘাটার বলফিল্ড মোড় এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৯ সেপ্টেম্বর পাটকেলঘাটা থানায় একটি অপহরণ মামলা (মামলা নং-০৯) করা হয়। এর পর থেকেই আসামিদের ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় বাঘারপাড়া থেকে এজাহারভুক্ত এই তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ঘটনার নিশ্চিত করে পাটকেলঘাটা থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে উদ্ধারকৃত ভিকটিমকে নিজেদের হেফাজতে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।