সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 20 September 2026   |   11:22 PM   |   https://newssatkhirabd.com
সাতক্ষীরা জেলা

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 20 September 2026   |   11:22 PM

নিউজ সাতক্ষীরা বিডি

রাজধানীর শেরেবাংলা নগরের এমপি হোস্টেলের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের ৩য় তলার ২০৩ নম্বর রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

ঘটনাস্থলে থাকা পুলিশ সূত্র জানায়, দুপুরে দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গেই খাবার খেয়েছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম। খাওয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তারা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরবর্তীতে বিকেল ৫টার পর ছোট স্ত্রী মরিয়মকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয়। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে ভেতরে ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। পরে খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পিবিআই ও সিআইডির ফরেনসিক টিমের উপস্থিতিতে বন্ধ ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং প্রাথমিক প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করেন। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তদন্ত ও ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।