সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 15 September 2026   |   08:44 AM   |   https://newssatkhirabd.com
আশাশুনি

আশাশুনিতে পটকা মাছ খেয়ে একজনের মৃত্যু, পাঁচজন অসুস্থ 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 15 September 2026   |   08:44 AM

নিউজ সাতক্ষীরা বিডি | আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে পটকা মাছ খেয়ে তারিক আজিজ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও পাঁচজন অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি উপজেলার বড়দল এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পটকা মাছ খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। পরে মুদি ব্যবসায়ী তারিক আজিজকে অসুস্থ অবস্থায় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে তারিক আজিজের স্ত্রী, মা, এক ছেলে ও এক মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তারিক আজিজ আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রামের আতিয়ার গাজীর জামাই। বিষয়টি নিশ্চিত করে শরিফুল ইসলাম শরীফ জানান, পটকা মাছ খাওয়ার পর পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন।

এদিকে তারিক আজিজের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।