জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচার ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, তার বিরুদ্ধে পাওয়া অর্থনৈতিক অনিয়ম সংক্রান্ত নতুন এসব তথ্য আগে থেকেই শুরু হওয়া একটি অনুসন্ধানের সাথে সংযুক্ত করে তদন্ত করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদটি ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, “অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০ শতাংশ দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।”
এর আগে দুদকের এক ব্রিফিংয়ে জানানো হয়, সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে দেশের বাইরে বিপুল অংকের অর্থ পাঠানোর তথ্য এসেছে। তবে দুদকের এই পদক্ষেপ ও প্রচারিত খবর নিয়ে সরাসরি ফেসবুকের মাধ্যমে ব্যঙ্গাত্মক টিপ্পনী কাটলেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা।