সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 11 September 2026   |   07:56 PM   |   https://newssatkhirabd.com
সারাদেশ

বান্ধবীকে বিয়ের স্বপ্ন, পুরুষ হওয়ার পথে অস্ত্রোপচার; কয়েক ঘণ্টা পরই লিজার মৃত্যু 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 11 September 2026   |   07:56 PM

সাতক্ষীরা নিউজ বিডি |

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের রোজি আক্তার লিজা (৩১) নারী থেকে পুরুষ হওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে স্তন অস্ত্রোপচারের পর মারা গেছেন। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর বিকেলে ঢাকার পান্থপথের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে লিজার অস্ত্রোপচার করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানান, লিজা দীর্ঘদিন ধরে পুরুষের মতো জীবনযাপনের চেষ্টা করছিলেন। এ জন্য তিনি হরমোন চিকিৎসাও নিচ্ছিলেন। অস্ত্রোপচারের জন্য হাসপাতালে তাকে ‘সরফরাজ’ নামে ভর্তি করা হয়েছিল।

পরিবারের দাবি, বান্ধবী জেনিফাকে বিয়ে করার ইচ্ছা থেকেই লিজা পুরুষ হওয়ার প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিলেন।

তবে অস্ত্রোপচারের পর ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

পরে পরিবারের সদস্যরা লিজার মরদেহ বাড়িতে নিয়ে যান এবং দাফন সম্পন্ন করেন।