সত্য প্রকাশে, মানুষের পাশে
প্রকাশিত: 07 September 2026   |   08:46 PM   |   https://newssatkhirabd.com
রাজনীতি

জ্বালানি সংকট নিরসনে রাজপথ ছেড়ে সংসদে আলোচনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর 🖨️ প্রিন্ট নিউজ

প্রতিবেদক: newsadminbd   |   প্রকাশিত: 07 September 2026   |   08:46 PM

নিউজ সাতক্ষীরা বিডি ডেক্স: দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় রাজপথে লংমার্চ বা কঠোর কর্মসূচির বদলে জাতীয় সংসদে এসে গঠনমূলক আলোচনার জন্য বিরোধী দলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ছয় মাসে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অচলাবস্থা দূর করতে এবং টেকসই সমাধানের লক্ষ্যে সরকার একাধিক কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। এই বাস্তবসম্মত পদক্ষেপগুলোই মূলত সংকট উত্তরণের প্রকৃত দিকনির্দেশনা বা ‘আই হ্যাভ আ প্ল্যান’।

বর্তমান অর্থনৈতিক ও জ্বালানি পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকারকে একটি ভঙ্গুর অর্থনীতি, বিশৃঙ্খল ব্যাংকিং খাত এবং চরম বিপর্যস্ত জ্বালানি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এত বড় একটি ধ্বংসস্তূপ মাত্র ছয় মাসের সংক্ষিপ্ত সময়ে পুরোপুরি কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব নয়। এত অল্প সময়ের মধ্যে সার্বিক পরিস্থিতি অলৌকিকভাবে বদলে যাবে—বিরোধী দলের এমন প্রত্যাশাকে তিনি অবাস্তব ও অযৌক্তিক বলে অভিহিত করেন।

পরিশেষে দেশের সার্বিক পরিস্থিতি ধৈর্যসহকারে অনুধাবন করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈশ্বর যেন তাদের এই সংকটকাল ধৈর্য ও সহনশীলতার সাথে অনুধাবনের ‘সবরে জামিল’ দান করেন।