Monday, 07 September 2026

ইসলামকাটী পি.এন. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ আনিসুজ্জামান আনিচ

📅 06 Sep 2026 🕒 05:24 PM 👁️ 26 বার দেখা
ইসলামকাটী পি.এন. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শেখ আনিসুজ্জামান আনিচ

নিজস্ব প্রতিবেদক, নিউজ সাতক্ষীরা বিডি:

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী পি.এন. বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামকাটী ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক শেখ আনিসুজ্জামান আনিচ।এ উপলক্ষে তিনি সর্বপ্রথম তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিব, যশোর শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।বিশেষভাবে ইসলামকাটী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং তালা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতিও তিনি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।শেখ আনিসুজ্জামান আনিচ বলেন, “আপনাদের ভালোবাসা, আস্থা ও সম্মান আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আপনাদের সম্মান অক্ষুণ্ন রেখে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, এ দায়িত্ব তার জন্য সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্বও। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর কাছে তার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই নিউজটি শেয়ার করুন
📘 Facebook 𝕏 X 🟢 WhatsApp
✓ ছোট নিউজ লিংক কপি হয়েছে